bangla-kobita.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা কবিতা

বাংলা-কবিতা ওয়েবসাইটটি প্রখ্যাত বাঙ্গালী কবিদের বাংলা কবিতার এক অনলাইন সংগ্রহশালা। পাশাপাশি নতুন কবিদের জন্য রয়েছে কবিতার আসর বিভাগ। এখানে যে কেউ তার স্বরচিত কবিতা প্রকাশ করতে পারেন। আমাদের বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা সাহিত্য, কবিতা ও আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙ্গালীদের কাছে আরও পরিচিত করে তুলবে।

Bangla Kobita is a collection of Bengali poems from renowned Bengali poets. It also features a section Kobitar Ashor where new poets can publish their poems. We hope this site will bring Bangla literature, poetry and traditions of our culture closer to Bengali people worldwide.

সাম্প্রতিক কবিতাসমূহ

বিখ্যাত কবির কবিতা আসরের কবিতা

বাছাইকৃত কবিতা

আমি চেয়ে আছি

আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে।
স্থান দাও মোরে সকলের মাঝখানে।
নীচে সব-নীচে এ ধূলির ধরণীতে
যেথা আসনের মূল্য না হয় দিতে,
যেথা রেখা দিয়ে ভাগ করা নাই কিছু,
       যেথা ভেদ নাই মানে আর অপমানে।
       স্থান দাও সেথা সকলের মাঝখানে।

যেথা বাহিরের আবরণ নাহি রয়,
যেথা আপনার উলঙ্গ পরিচয়।
আমার বলিয়া কিছু নাই একেবারে
এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে,
সেথায় দাঁড়ায়ে নিলাজ দৈন্য মম
       ভরিয়া লইব তাঁহার পরম দানে।
       স্থান দাও মোরে সকলের মাঝখানে।



১৫ আষাঢ় ১৩১৭
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ১০৪

পালের নাও

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও -
ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও।
কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে'
কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে'!
গুয়ার গায়ে ফুল চন্দন দেব ঘসে' ঘসে',
মামা-বাড়ীর বলব কথা শুনো বসে বসে!

কে যাওরে পাল ভরে' কোন্ দেশে ঘর
পাছা নায়ে বসে আছে কোন্ সওদাগর?
কোন্ দেশে কোন্ গাঁয়ে হিরে ফুল ঝরে।
কোন্ দেশে হিরামন পাখী বাস করে!
কোন্ দেশে রাজ-কনে খালি ঘুম যায়,
ঘুম যায় আর হাসে হিম্-সিম্ বায়।
সেই দেশে যাব আমি কিছু নাহি চাই,
ছোট মোর বোনটিরে যদি সাথে পাই!

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও,
তোমার যে পাল নাচে ফুলঝুরি বাও।
তোমার যে না'র ছই আবের ঢাকনী
ঝলমল জ্বলিতেছে সোনার বাঁধনী।
সোনার না বাঁধন্ রে তার গোড়ে গোড়ে
হিরামন পঙ্খীর লাল পাখা ওড়ে।
তারপর ওড়েরে ঝালরের ছাতি,
ঝলমল জলে জ্বলে রতনের বাতি।
এই নাও বেয়ে যায় কোন্ সদাগর,
কয়ে যাও - কয়ে যাও কোন্ দেশে ঘর?

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও,
ঘরে আছে ছোট বোন্ তারে নিয়ে যাও, -
চেনা গাঙে সাত ধার করে গলাগলি,
সেথা বাস কেহেলার - লোকে গেছে বলি।
পারাপার দুই নদী - মাঝে বালুচর
সেইখানে বাস করে চাঁদ সওদাগর।

এ পারে ধুতুমের বাসা ও পারেতে টিয়া -
সেখানেতে যেও না রে নাও খানি নিয়া।
ভাইটাল গাঙ্ দোলে ভাটা গেঁয়ো সোতে,
হবে নারে নাও বাওয়া সেথা কোন মতে।