bangla-kobita.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলেমাবিহীন সংসার

গোধূলীর অন্ধকার গিলে নেয় মুমূর্ষু রোদ
খুলে যায় রাত্রির বয়াম
কবিতা ঘুমিয়ে থাকে আমার পাশে
তোমাকে সতীন করতে চায়নি বলে
অস্তিস্বের শিরা কেটে চলে যায়
রক্ত-মাংসের মানবী
প্রাত্যহিক জীবনে যন্ত্রণার এন্টিবায়োটিক তুমি
চাঁদের গ্রীবা থেকে বেরিয়ে আসে আমার কলম
মধ্যরাতে ছাঁটে তোমার স্তন
তোমার প্রসব বেদনায়
ফুটে পৃথিবীর সকল ফুল
ভেঙে যায় রাত্রির ঘুম
নদীর বুকে সোনালী চর
পাখির ডানায় চড়ে নেমে আসে
নক্ষত্র আমার সিঁথানে
মধ্যাহ্ণে আমার মৌনতার খুনি তুমি
বিকেলে ছুটি পাওয়া রোদের সাথে
হাটি পাশাপাশি
এভাবেই চলে
আমাদের কলেমাবিহীন সংসার।

অভিযোগ করুন
কবিতাটি ১৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this poem.

মন্তব্যসমূহ

  • ফিরোজ আহাম্মদ ২৫/০৯/২০১২
    মধ্যরাতে কবিতার সাথে ঘর বসতি
  • কবীর হুমায়ূন ২৪/০৯/২০১২
    ভালো লাগলো।
    ''মধ্যরাতে ছাঁটে তোমার স্তন'' কি বোঝাতে চেয়েছেন?
    কলেমা-সংযুক্ত সংসারেও কলেমা (বিশ্বাস) থাকেনা।
    ভালো থাকুন।